News Flash

  • Home
  • Uncategorized
  • এবিভিপিতে ভাঙন, প্রথম সারির কিছু নেতা গেলেন এনএসইউআইয়ে
Image

এবিভিপিতে ভাঙন, প্রথম সারির কিছু নেতা গেলেন এনএসইউআইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলবদল এর পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংগঠন বদলের প্রয়াস অব্যাহত রয়েছে৷ বিজেপির অনুগামি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বেশ কয়েকজন নেতা রবিবার কংগ্রেস অনুগামী ছাত্র সংগঠন এন এস ইউ আইতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে৷ রাজ্য থেকে বিজেপি সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে তারা এন এস আই তে যোগদান করেছে বলে জানিয়েছে৷ রাজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে ৷ সংগঠনের প্রথম সারির বেশ কয়েকজন নেতা রবিবার আনুষ্ঠানিকভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছেড়ে কংগ্রেস অনুগামী ছাত্র সংগঠন এন এস ইউ  আইতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷

আগরতলা কংগ্রেস ভবনের তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংগঠনে বরণ করে নেওয়া হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস আই এর রাজ্য সভাপতি রাকেশ দাস এবং কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ ভৌমিক এবং এস সি নেতা রতন দাস প্রমুখ৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এন এস ইউ আই রাজ্য   সভাপতি রাখেশ দাস জানান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সহসম্পাদক বিকাশ দত্ত, রাজেশ দাস, রঞ্জন শিল, চিরঞ্জিত দাস , রুমন দেবনাথ, বিপুল দেবনাথ, সুনামুরার আতিকুল ইসলাম প্রমূখ এন এস ইউ আইতে যোগদান করেছেন৷ ২০১৮সালে বিধানসভা নির্বাচনে যে ভাবাবেগে বিজেপিকে রাজ্যের শাসন ক্ষমতায় আনা হয়েছিল সেই ভাবাবেগে চরম আঘাত লেগেছে৷

কেননা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে সেই সব প্রতিশ্রুতি পালন করছে না বিজেপির পরিচালিত সরকার৷ সে কারণেই এ বি ভি পি’’র নেতারা সংগঠন ছেড়ে কংগ্রেসেনুগামী এনএসইউ আইতে   শামিল হয়ে নতুন বার্তা দিতে চাইছেন৷ রাজ্যে লোকসভার দুটি আসনেই কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস রাজ্যবাসীর প্রতি এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ভাঙ্গন দেখা দেওয়ায় ছাত্র যুব সমাজ রীতিমতো বিস্মিত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top