News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে আপের সঙ্গে জোটে নারাজ রাহুল গান্ধী, দাবি কেজরিওয়ালের
Image

দিল্লিতে আপের সঙ্গে জোটে নারাজ রাহুল গান্ধী, দাবি কেজরিওয়ালের

বিশাখাপত্তনম, ১ এপ্রিল (হি.স.) : আম আদমি পার্টির(আপ) সঙ্গে জোট চান না রাহুল গান্ধী। সোমবার এমনই দাবি করলেন অরবিন্দ কেজরিওয়াল।রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দিল্লির প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিত দাবি করেছিলেন আপের সঙ্গে কংগ্রেসের জোট সংক্রান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে। কিন্তু সোমবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, লোকসভা নির্বাচনে দিল্লিতে আপের সঙ্গে জোটে যেতে নারাজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দিল্লির মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন যে তিনি সম্প্রতি কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে লোকসভা নির্বাচনে আপের হাত ধরবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন রাহুল গান্ধী।সম্প্রতি শীলা দীক্ষিত দাবি করেছিলেন কেজরিওয়াল জোট প্রস্তাব নিয়ে তাঁর কাছে আসেনি। এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন শীলা দীক্ষিত কোনও গুরুত্বপূর্ণ নেত্রী নন। জোট নিয়ে আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম।


কংগ্রেস সূত্রে খবর লোকসভা নির্বাচনে আপের সঙ্গে জোট হলে কংগ্রেসের জন্য খুব একটা লাভদায়ক হবে না। কারণ জোট হলে কংগ্রেসের ভাগ্যে কেবল দুই থেকে তিনটি আসনে প্রার্থী দিতে পারবে। পাশাপাশি ২০২০ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে যদি জোট হয় তবে দলীয় কর্মীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে।উল্লেখ্য, দিল্লিতে সাতটি লোকসভা আসন রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সাতে সাতটি আসনে জিতেছিল। ফলে এবার দিল্লিতে ভাল করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়াল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top