News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ জন সন্ত্রাসবাদী, জঙ্গিদের পাল্টা হামলায় আহত ৪ জন জওয়ান
Image

পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ জন সন্ত্রাসবাদী, জঙ্গিদের পাল্টা হামলায় আহত ৪ জন জওয়ান

শ্রীনগর, ১ এপ্রিল (হি.স): পয়লা এপ্রিল, মাসের শুরুতেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লস্সিপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জন লস্কর-ই-তৈইবা (এলইটি) সন্ত্রাসবাদী। গুলির লড়াইয়ের মাঝে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে রাইফেল, একটি এসএলআর এবং একটি পিস্তল। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রত্যেকেই লস্কর-ই-তৈইবা (এলইটি) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। তবে, দুঃসংবাদ হল- জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান এবং একজন পুলিশ কর্মী। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার লস্সিপোড়া এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোরে সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জন লস্কর-ই-তৈইবা (এলইটি) সন্ত্রাসবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে রাইফেল, একটি এসএলআর এবং একটি পিস্তল।

পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান এবং একজন পুলিশ কর্মী। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top