News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ ঘন্টার ব্যাবধানে পৃথক ১০ বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, লাগাতার আফটার শকে আতঙ্ক

৩ ঘন্টার ব্যাবধানে পৃথক ১০ বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, লাগাতার আফটার শকে আতঙ্ক

পোর্ট ব্লেয়ার, ১ এপ্রিল (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ| সোমবার সকাল ৫.১৪ মিনিট থেকে ৭.৫৮ মিনিটের মধ্যে ৩ ঘন্টার ব্যবধানে ১০ বার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে, ৪.৯ (সকাল ৫.১৪), ৫.০ (সকাল ৫.১৬), ৫.০ (সকাল ৫.৩৩), ৪.৮ (সকাল ৫.৫৩), ৪.৮ (সকাল ৬.০৪), ৪.৮ (সকাল ৬.১৯), ৪.৭ (সকাল ৬.২৮), ৪.৭ (সকাল ৬.৪১), ৫.২ (সকাল ৬.৫৪), সর্বশেষে সকাল ৭.৫৮ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায়, সোমবার সকালের ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|


ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, সোমবার সকাল ৫.১৪ মিনিট থেকে ৭.৫৮ মিনিটের মধ্যে ৩ ঘন্টার ব্যবধানে ১০ বার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ| সর্বশেষ ৫.২ ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ৭.৬ উত্তর অক্ষাংশ এবং ৯৪.১ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে গোটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, আন্দামান ও নিকোবর দ্বীরপুঞ্জ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top