News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ নেপালের বিস্তীর্ণ অংশ, মৃত্যু অনন্তপক্ষে ২৭ জনের
Image

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ নেপালের বিস্তীর্ণ অংশ, মৃত্যু অনন্তপক্ষে ২৭ জনের

কাঠমাণ্ডু, ১ এপ্রিল (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড দক্ষিণ নেপালের বিভিন্ন প্রান্ত| ভারী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের দাপটে নেপালে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে| আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে| প্রাকৃতিক দুর্যোগের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে, উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী ও হেলিকপ্টার|


রবিবার সন্ধ্যার পর থেকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দক্ষিণ নেপালের বারা ও সংলগ্ন পারসা জেলায়| নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত বারা ও পারসার একাধিক গ্রাম প্রাকৃতিক দুর্যোগের জেরে লণ্ডভণ্ড| উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী| যে কোনও জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দু’টি এম আই হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে|

সোমবার সকালে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ওয়াই প্রসাদ ঢাকাল জানিয়েছেন, নেপালে ঝড়-বৃষ্টির তাণ্ডবে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে| ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাচ্ছে ১০০-রও বেশি সেনা জওয়ান| সেনা মুখপাত্র আরও জানিয়েছেন, জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দু’টি এম আই হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top