News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসের মাঝে অস্ত্র উদ্ধারের ঘটনা শংকা বাড়াচ্ছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তা
Image

সন্ত্রাসের মাঝে অস্ত্র উদ্ধারের ঘটনা শংকা বাড়াচ্ছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের পৃথক স্থানে আগ্ণেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে শংকা বাড়িয়ে দিয়েছে৷ শুধু তাই নয় রাজ্যের আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন স্থানে রাজনৈতিক হিংসার ঘটনাও ঘটে চলেছে৷ যেখানে নির্বাচন কমিশনের কাছে অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য দাবী জানিয়ে আসছে বিরোধী দলগুলি সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব নয়৷ কংগ্রেসের তরফ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে দাবী জানানো হয়েছে সুষ্ঠু নির্বাচন করার জন্য৷ এক্ষেত্রে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবীও জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে৷

জ্বালানি খড়ি সংগ্রহ করতে গিয়ে নদী থেকে উদ্ধার হল আগ্ণেয়াস্ত্র৷ এই ঘটনা সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার রামকৃষ্ণপল্লি এলাকার নদীতে ঘটেছে৷শনিবার দুপুরে এলাকার তিন যুবক সোনামুড়া থানার পেছনে গোমতী নদীতে খড়ি সংগ্রহ করতে যান৷ তখন তাঁরা একটি বন্দুক দেখতে পান নদীর বালুচরে৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন সোনামুড়া থানায়৷ খবর পেয়ে সোনামুড়া থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ নদীতে পৌঁছে বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন৷ সোনামুড়া থানার ওসি মিলন দত্ত জানান, এটি কারবাইন সিরিজের বন্দুক৷তিনি জানান, বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে৷ তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিলে এর আসল রহস্য উন্মোচন হবে৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি মিলন দত্ত৷ এদিকে স্থানীয় লোকজনদের ধারণার সূত্রে ওসি জানান, ১৯৯৩ সালে এক বিএসএফ জওয়ানের গোমতী নদীর জলে ডুবে মৃত্যু হয়েছিল৷ এই বন্দুকটি তাঁর হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তাই বিএসএফ কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে৷ বন্দুক উদ্ধারের খবর সোনামুড়া এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা থানায় ভিড় জমান বন্দুকটি দেখার জন্য৷

এদিকে, লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গভীর জঙ্গল থেকে উদ্ধার হল একটি গাদা বন্দুক৷ ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলষি গঙ্গাজয় পাড়ায় অবস্থিত গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ওই গাদা বন্দুক৷ বন্দুক উদ্ধার ষম্পর্কে তথ্য দিতে গিয়ে বাইখোড়া থানার এসআই সুমন সিংহ জানান, কলষিগঙ্গা জয় পাড়ার লোকজন বাইখোড়া থানায় প্রথমে এই খবর দেন৷ তিনি জানান, আজ সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ এলাকার লোকজন বন্দুকের গুলির শব্দ শুনতে পান৷ তা শুনে তাঁরা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়৷ কিন্তু সে-সময় তল্লাশি চালিয়ে পুলিশ কিছুই পায়নি৷ কিছুক্ষণ পর ফের পুলিশ তল্লাশি চালায় এলাকায়৷ তল্লাশি চালিয়ে পুলিশ ওই জঙ্গল থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করে৷এষআই সুমন সিংহের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়৷ তিনি জানান, পুলিশের ভাষায় এ ধরনের বন্দুককে বলা হয় কান্িন্ট মেড গান৷ এই বন্দুকের দৈর্ঘ্য প্রায় ৩ ফুট৷ বন্দুক উদ্ধারের পর ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে৷ এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি৷

লোকসভা নির্বাচনে ত্রিপুরার সমস্ত বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা সম্ভব নয়৷ তবে, অন্যান্য বারের মতোই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে৷ রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক এই তথ্য দিয়েছেন৷ তিনি জানান, শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করা হবে৷

মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানান, সারা দেশে নির্বাচন৷ ফলে পর্যাপ্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাওয়া মুশকিল৷ কয়েকটা রাজ্যে নির্বাচন হলে চাহিদার থেকেও বেশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাওয়া যায়৷ তবে তিনি ভোটারদের অভয় দিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে৷ কারণ, বরাবরের মতোই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

তাঁর কথায়, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পাশাপাশি প্রতি নির্বাচনে পুলিশ ও টিএসআর নিরাপত্তার দায়িত্বে থাকে৷ এবারও তার ব্যতিক্রম হবে না৷ তাঁর দাবি, যে-সমস্ত বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা সম্ভব হবে না সেখানে পর্যাপ্ত পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে৷

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে রাজ্যে অবস্থানরত বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করবে৷ শ্রীরাম তরণিকান্তি জানান, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ-এর আইজি-দের সাথে এবং সমস্ত জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও অবজারভারদের সঙ্গে ভোটে নিরাপত্তা নিয়ে বৈঠক করেছি৷ ফলে, নিরাপত্তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে অভয় দিয়েছেন তিনি৷তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী গত বিধানসভা নির্বাচনের তুলনায় কম আসবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top