News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ রেখার কাছে মর্টার সেল হামলা পাক সেনার, পালটা জবাব ভারতীয় সেনার
Image

নিয়ন্ত্রণ রেখার কাছে মর্টার সেল হামলা পাক সেনার, পালটা জবাব ভারতীয় সেনার

শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.) : ফের পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে রবিবার জম্মু কাশ্মীরের নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে মর্টার সেল নিয়ে হামলা চালাল পাক বাহিনী৷

জানা গিয়েছে, পাক বাহিনীকেও পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ তবে শেষ পর্যন্ত পাওয়া খবর থেকে হতাহত হয়নি বলেই জানা গিয়েছে৷ এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে জারি রয়েছে তল্লাশি অভিযান৷ আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা৷শনিবার ভোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই হয় একদল জঙ্গির। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার তানিওয়াগা গ্রামের। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ওই গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী শুরু হয় অভিযান।

সমগ্র তানিওয়াগা গ্রাম ঘিরে রাখে সেনা এবং পুলিশের জওয়ানেরা। চলে তল্লাশি অভিযান৷ বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে ওই উপত্যকায় তিনটি এনকাউন্টা হয়৷ নিহত হয় ছয় জঙ্গি৷ মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আমেরিকান এম-৪ স্নাইপার ও একে ৪৭ রাইফেল৷ ঘটনায় আরও একবার উঠে আসে পাক যোগ৷ সেনা সূত্রে জানা যায়, অত্যাধুনিক এম-৪ স্নাইপার পাকিস্তানে বেশি ব্যবহৃত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top