News Flash

  • Home
  • Uncategorized
  • কোটি টাকার বিনিময় প্রার্থীপদ বিলোচ্ছে কংগ্রেস, অভিযোগ পি সুধাকর রেড্ডি-র
Image

কোটি টাকার বিনিময় প্রার্থীপদ বিলোচ্ছে কংগ্রেস, অভিযোগ পি সুধাকর রেড্ডি-র

হায়দরাবাদ, ৩১ মার্চ (হি.স.) : প্রার্থীপদ বন্টন নিয়ে খোদ দলের ভেতরে অস্বস্তিতে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থীপদ দিতে কয়েক কোটি টাকা চাইছে কংগ্রেস। রবিবার এমনই অভিযোগ তুলে দলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন এআইসিসি প্রাক্তন সম্পাদক পি সুধাকর রেড্ডি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখা নিজের ইস্তফা পত্রে পি সুধাকর রেড্ডি লেখেন, দুর্ভাগ্যবশত কংগ্রেসী মূল্যবোধ এবং পরম্পরা পাল্টে গিয়েছে। প্রার্থীপদ বন্টন অর্থের প্রভাব বেড়ে গিয়েছে। ২০১৮ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিষয়টি প্রথম দেখা গিয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেই একই ধারা অব্যাহত। দলীয় প্রার্থীপদ বন্টনের সময় কোটি কোটি টাকা চাওয়া হচ্ছে। প্রার্থীপদ বন্টন নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্দরে যে বাণিজ্যিকরণ হয়েছে তাতে করে দল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি বলে রাহুল গান্ধীকে লেখা চিঠিতে দাবি করেছেন পি সুধাকর রেড্ডি।চিঠিতে পি সুধাকর রেড্ডি দাবি করেছেন, বিষয়টি বারে বারে দলীয় হাইকম্যান্ডকে জানানো সত্বেও। হাইকম্যান্ড নির্বিকার থেকেছে। দেশবাসীর ভাববেগকে বুঝতে অক্ষম হয়েছে কংগ্রেস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top