News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ আমবাসায়
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ আমবাসা মহকুমার অন্তর্গত জগন্নাথপুরে অবস্থিত সুরেন্দ্র রিয়াং পাড়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছেন স্থানীয়রা৷ শুক্রবার পথ অবরোধস্থলে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বিগত প্রায় একমাস ধরে তাঁদের এলকায় পানীয় জলের সমস্যা চলছে৷

তাঁরা আরও জানান, বহুবার এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতর এবং প্রশাসনকে জানানো হয়েছে৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়ে আজ আমবাসার মহকুমার জগন্নাথপুরস্থিত সুরেন্দ্র রিয়াং পাড়ার বাসিন্দারা শুক্রবার সকালে পথ অবরোধে বসেন৷

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমবাসা থানার পুলিশ৷ পৌছেন প্রশাসনের লোকেরাও৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বাস দিয়েছেন পানীয় জলের সমস্যা শীগ্রই মেটানো হবে৷ আশ্বাস পেয়ে পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top