News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীনগর লোকসভা কেন্দ্র : রাজনাথ-জেটলির উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দিলেন অমিত শাহ
Image

গান্ধীনগর লোকসভা কেন্দ্র : রাজনাথ-জেটলির উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দিলেন অমিত শাহ

গান্ধীনগর, ৩০ মার্চ (হি.স.): বেনজির ঘটনা ঘটেছে এবার। গুজরাটের গান্ধীনগর লোকসভা আসন থেকে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর বদলে প্রথমবার এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কে। আডবাণীকে এ বার প্রার্থী না করার পিছনে দলের যুক্তি, ভোটে জয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দলের সমীক্ষাতেও উঠে এসেছে, আডবাণীর বদলে অমিত শাহ প্রার্থী হলেই জয়ের সম্ভাবনা বেশি। অবশেষে শনিবার গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন অমিত শাহ মনোয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ।

দিনের শুরুতেই আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। এরপর আহমেদাবাদেই ‘বিজয় সংকল্প সভা’-য় যোগ দেন অমিত শাহ। ‘বিজয় সংকল্প সভা’-য় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, পীযূষ গোয়েল, রাম বিলাস পাসওয়ান, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ। ‘বিজয় সংকল্প সভা’ শেষে আমেদাবাদে একটি বড় রোড শো করেন অমিত শাহ। এরপরই গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অমিত শাহ।উল্লেখ্য, গোটা দেশে এবার সাত দফায় ভোটগ্রহণ হবে। যে সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে। এক দফায় ভোট হবে গুজরাটে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top