News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : মুম্বই নর্থ থেকে ভোটে লড়বেন উর্মিলা, সাসারাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরা কুমার
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : মুম্বই নর্থ থেকে ভোটে লড়বেন উর্মিলা, সাসারাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরা কুমার

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন ‘রঙ্গিলা’ ছবির অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর| গত বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে একটি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন উর্মিলা| শোনা যাচ্ছিল মুম্বই নর্থ থেকে উর্মিলাকে প্রার্থী করা হতে পারে, সেই জল্পনাই সত্যি হল| আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন উর্মিলা| কংগ্রেস সূত্রের খবর, সপ্তদশ লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ সংসদীয় কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন উর্মিলা মাতণ্ডকর| গত বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার পর উর্মিলা জানিয়েছিলেন, ‘সক্রিয় রাজনীতিতে এটিই আমার প্রথম পদক্ষেপ| অনেকেই মনে করেন কোনও ফিল্মতারকা রাজনীতিতে এলে স্রেফ গ্ল্যামারের জোরে ভোট টানবেন| আমার ক্ষেত্রে এই ধরনের ভাবনা মনে রাখবেন না|’

লোকসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই| তার আগে শুক্রবার লোকসভা নির্বাচনের আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস| শুক্রবারের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, বিহারের সাসারাম থেকে ভোটে লড়বেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার এবং উত্তর প্রদেশের মহারাজগঞ্জ লোকসভা আসনে তনুশ্রী ত্রিপাঠীর জায়গায় ভোটে লড়বেন সুপ্রিয়া শ্রীনাতে| এদিন বিহার থেকে ৪টি আসন, ওডিশা থেকে ৭টি আসন এবং উত্তর প্রদেশ থেকে একটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top