News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টায় তৃতীয় এনকাউন্টার : বদগামে খতম দু’জন জৈইশ সন্ত্রাসবাদী, আহত ৫ জন সেনা জওয়ান
Image

২৪ ঘণ্টায় তৃতীয় এনকাউন্টার : বদগামে খতম দু’জন জৈইশ সন্ত্রাসবাদী, আহত ৫ জন সেনা জওয়ান

শ্রীনগর, ২৯ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, উত্তর কাশ্মীরের কুপওয়ারার পর এবার সেন্ট্রাল কাশ্মীরের বদগাম। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় দুই জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি-সহ ৬ জঙ্গিকে খতম করল নিরাপত্তা রক্ষী বাহিনী। একইসঙ্গে কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার সুতসু গ্রামে (শ্রীনগরের উপকণ্ঠে) নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। তবে, দুঃসংবাদ হল-জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৫ জন জওয়ান। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এম ৪ এবং ইনসাস রাইফেল। নিহত সন্ত্রাসবাদীদের জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সদস্য, তবে তাদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার সুতসু গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সকালে সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘন্টাখানেকের বেশি সময় ধরে গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন ৫ জন জওয়ান। আহত সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি এম ৪ এবং ইনসাস রাইফেল ও গোলাবারুদ। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার এনকাউন্টারের সাক্ষী থাকল কাশ্মীর উপত্যকা। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম হয়েছিল ৩ জন সন্ত্রাসবাদী। আবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এনকাউন্টারের খতম হয়েছিল একজন সন্ত্রাসবাদী। শোপিয়ান, কুপওয়ারা ও বদগাম, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় দুই জইশ জঙ্গি-সহ ৬ জঙ্গিকে খতম করল নিরাপত্তা রক্ষী বাহিনী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top