News Flash

  • Home
  • Uncategorized
  • রহিমপুরে নেশা পাচারে ব্যবহৃত গাড়ির ধাক্কায় গুরুতর জখম ছাত্র
Image

রহিমপুরে নেশা পাচারে ব্যবহৃত গাড়ির ধাক্কায় গুরুতর জখম ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷বক্সনগর এলাকা নেশা বাণিজ্যের মৃগয়াক্ষেত্র৷ আজ রহিমপুরে এক নেশাবোঝাই গাড়ির ধাক্কায় আহত হন তপ্পাজল হোসেন নামে এক ছাত্র৷ ঘটনার বিবরণে জানা গেছে, তিনজন মিলে রহিমপুর সুকলের দিকে যাচ্ছিল তাদের নিজ গ্রাম গৌরাঙ্গলা থেকে৷ সকাল ১০টা নাগাদ যে গাড়িটি তপ্পাজলকে ধাক্কা দেন তার নম্বর হল টিআর০১-এটিইএম ০৪৬৩ নম্বরের গাড়ি৷ জানা যায় গাড়ির মধ্য প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ছিল৷

এলাকাবাসী আহত সুকল পড়ুয়াকে বক্সনগর হাসপাতালে নিয়ে আসে৷ সঙ্গে সঙ্গে বক্সনগর থেকে তাকে জিবি রেফার করা হয়৷ পরবর্তীতে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে৷ গাড়িরমধ্যে থাকা যা ছিল তা নিয়ে চালক পালিয়ে যায়৷ গাড়ি থানায় নিয়ে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top