News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে প্রকাশ্য দিবালোকে দুই লক্ষ টাকা ছিনতাই, পুলিশ নিধিরাম সর্দার
Image

ধর্মনগরে প্রকাশ্য দিবালোকে দুই লক্ষ টাকা ছিনতাই, পুলিশ নিধিরাম সর্দার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রীয়তার কারণে শহরজুড়ে চুরি, ছিনতাই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র পুরাতন মোটরস্ট্যান্ডের সামনে থেকে বাইকের টুলবক্সে রাখা দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুর্ত দপ্তরের ঠিকেদার অনন্ত ঘোষ বৃহস্পতিবার সকালে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে প্রধান শাখা থেকে দুই লক্ষ টাকা তুলে৷ দুপুর বারটোর দিকে পুরাতন মোটর স্ট্যান্ডে একটি ওষুধের দোকানের সামনে বাইকটি রেখে ওষুধ ক্রয় করতে যান৷ হঠাৎ ঘুরে দেখে তার বাইকের টুল বক্সটি খোলা৷ দৌড়ে দোকান থেকে নিচে নেমে এসে দেখেন বক্সে রাখা দুই লক্ষ টাকা নেই৷

সাথে সাথে ধর্মনগর থানায় খবর দেন৷ থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি জেনে তদন্ত শুরু করে দেন৷
এদিকে, এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রীয়তা এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ তদন্তের কাজ তেমন ভাবে করা হয়না৷ অভিযোগ বা এফআইআর নিয়েই দায়িত্ব খালাস করে বসে থাকে পুলিশ৷ আর তাতে করেই অপরাধীরা এই ধরনের ঘটা আকছার ঘটিয়ে চলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top