News Flash

  • Home
  • Uncategorized
  • কোন চাপের কাছে নতি স্বীকার নয়, ভোট ময়দানে থেকে বন্ধুত্বপূর্ণ লড়াই জারি রাখবে আইপিএফটি ঃ এন সি
Image

কোন চাপের কাছে নতি স্বীকার নয়, ভোট ময়দানে থেকে বন্ধুত্বপূর্ণ লড়াই জারি রাখবে আইপিএফটি ঃ এন সি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই প্রতিদ্বন্দিতায় বহাল থাকবে আইপিএফটি৷ কোনো চাপের মুখে বা সমালোচনার মুখে তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসবে না৷ বিষয়টি বুধবার আবারো স্পষ্ট করে দিয়েছেন আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা৷ বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি বলেন কিছু কিছু সোশ্যাল মিডিয়া দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে৷ দলের কোন নেতা জাতীয় কোন দলের সঙ্গে আঁতাতের জন্য আলোচনা চালাচ্ছেন না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷

দুটি আসনেই আইপিএফটি এককভাবে লড়াই করবে৷ পৃথক ত্রিপরা ল্যান্ড গঠনের দাবিতে তাদের এই লড়াই বলেও তিনি স্পষ্ট করে দেন৷ আইপিএফটি সভাপতি এনসিতে বোমা বলেন বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল৷ বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে৷ শাসক জোট বিজেপি লোকসভার দুটি আসনে এককভাবে প্রার্থী দেওয়ায় আইপিএফটি দল নিজেদের অস্তিত্বের প্রশ্ণেই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ আইপিএফটি কর্মী-সমর্থকদের কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন দলের সভাপতি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top