News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন আপ থেকে বহিষ্কৃত হরিন্দর সিং খালসা, স্বাগত জানালেন জেটলি
Image

বিজেপিতে যোগ দিলেন আপ থেকে বহিষ্কৃত হরিন্দর সিং খালসা, স্বাগত জানালেন জেটলি

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন আম আদমি পার্টি (আপ) থেকে বহিষ্কৃত সাংসদ হরিন্দর সিং খালসা। আসন্ন লোকসভা নির্বাচনে অমৃতসর থেকে তিনি লড়তে পারেন বলে মনে করা হচ্ছে। খালসা, আম আদমি পার্টির পঞ্জাবের ফতেহগড়ের সাংসদ ছিলেন। তাঁকে আম আদমি পার্টি থেকে বহিষ্কার করা হয়। তিনি বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। খালসার বিজেপিতে যোগদানের সময় কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ জেটলি, হরদ্বীপ পুরি ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল। 

সম্ভবত এবার অমৃতসর থেকে লড়তে পারেন খালসা, যেখানে গত নির্বাচনে জেটলি পরাজিত হয়েছিলেন। বিজেপির তরফে জানা গিয়েছে, অমৃতসরের ওই আসন থেকে বিজেপি একজন শক্তিশালী নেতাকে চাইছে। খালসা সেইরকম একজন নেতা যে সমস্ত আশা পূরণ করতে পারবে। খালসা লুধিয়ানার “জিজিএন খালসা কলেজ” -এ ইংরেজির অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৭৪ সালে পাঞ্জাব সিভিল সার্ভিস ও ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top