News Flash

  • Home
  • Uncategorized
  • একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে পাঁচজনের ফাঁসির আদেশ
Image

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে পাঁচজনের ফাঁসির আদেশ

ঢাকা, ২৮ মার্চ (হি.স.) : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাওলানা আবদুল মজিদসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তাদের অপরাধ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ফাঁসির দন্ড পাওয়া আসামিরা হলেন মাওলানা শেখ মোহাম্মদ আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মোহাম্মদ আবদুল খালেক তালুকদার, মোহাম্মদ কবির খান, আবদুস সালাম বেগ ও নুরুউদ্দিন। এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩৬ তম রায়।

এর আগে বুধবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। গত ২৮ জানুয়ারি এ মামলার ওপর শুনানি শেষে যে কোনও দিন রায় ঘোষণার কথা জানানো হয়। মামলার মোট সাত আসামির মধ্যে আবদুর রহমান ও আহাম্মদ আলী গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি পাঁচজন পলাতক রয়েছেন। ২০১৬ সালের ২২ মে এ মামলায় সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে এ মামলার কার্যক্রম শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top