News Flash

  • Home
  • Uncategorized
  • টেন্ডার ছাড়া ওষুধ কেনা, নিয়োগে দুর্নীতি টিএমসিতে, ফঁুসছে কর্মচারীরা
Image

টেন্ডার ছাড়া ওষুধ কেনা, নিয়োগে দুর্নীতি টিএমসিতে, ফঁুসছে কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ত্রিপুরা মেডিকেল কলেজে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন কর্মচারীরাও৷ সম্প্রতি জাগরণ এ বিভিন্ন দুর্নীতির সংবাদ তুলে ধরা হয়৷ নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি রয়েছে৷ এইসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী সহ তেরদফা দাবীতে ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের পক্ষ থেকে আজ টিএমসির সিইও’র নিকট এক ডেপুটেশান দেওয়া হয়৷
ডেপুটেশানের মূল লক্ষ্য হল, সম্প্রতি টিএমসিতে সংগঠিত নানা প্রকার দুর্নীতি রোধ এবং কর্মচারীদের কিছু দাবী দাওয়া৷ নতুন সরকার গঠিত হওয়ার পর টিএমসিতে রাজদ্বীপ গাঙ্গুলীকে জেনারেল ম্যানাজার ও শশধর বিকাশ সেনকে চিফ এক্সিকিউটিভ সিইও পদে নিযুক্তি দেওয়া হয়৷

কাজে যোগ দিয়েই রাজদ্বীপ গাঙ্গুলী বিনা টেন্ডারে লক্ষ লক্ষ টাকার নিম্নমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিজের পরিচিত লোককে বরাত দিয়ে দেয়৷ এই ক্ষেত্রে পারচেজ কমিটি বা বিশেষজ্ঞ কমিটির অনুমোদন নেই বলে জানা গেছে৷ তাছাড়া অনলাইনে মুগলী নামক এক সংস্থা থেকে বিনা টেন্ডারে কয়েক লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী মাল সরবরাহের আগেই পেমেন্ট করে দিয়েছে৷ তাকে এইসব কাজে সঙ্গ দিচ্ছে একাউন্টস অফিসার সরোজ দেব৷ জানা গেছে, টিএমসির চেয়ারম্যান, বিধায়ক অতুল দেববর্মা এবং সিইিও-কে ঘুমে রেখে রাজদ্বীপ বাবু এইসব বেআইনী কার্যকলাপ জারি রেখেছেন৷
তাছাড়া জিবি-তে স্টাফ নার্স হিসেবে কর্মরত দেবী চক্রবর্তীকে কোন কাগজপত্রছাড়া সহকারী অধ্যাপকের পদে নিয়োগপত্রে স্বাক্ষর করেন সিইও, তাছাড়া রাজদ্বীপবাবুর দূরব্যবহারে টিএমসি সকল শ্রেণীর কর্মচারীরা ক্ষোভে ফোঁসছে৷ এর মধ্যেই দপ্তরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সব জানানো হবে সংগঠনের পক্ষ থেকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top