News Flash

  • Home
  • Uncategorized
  • মহাকাশে অব্যবহৃত উপগ্রহ ধ্বংস করেছে ভারত, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর
Image

মহাকাশে অব্যবহৃত উপগ্রহ ধ্বংস করেছে ভারত, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): ভারতের নাম এখন থেকে মহাকাশের অন্যতম শক্তি ‘স্পেস পাওয়ার’ রূপে অন্তর্ভুক্ত হয়েছে| এখনও পর‌্যন্ত বিশ্বের তিনটি দেশ, যথাক্রমে আমেরিকা, রাশিয়া ও চিনের কাছে এই শক্তি উপলব্ধি হয়েছিল| ভারত হল গোটা বিশ্বের মধ্যে চতুর্থ দেশ, যা আজ এই শক্তি অর্জন করেছে| প্রত্যেকটি ভারতবাসীর পক্ষে আজ অত্যন্ত গর্বের দিন| কিছু সময় আগেই আমাদের বৈজ্ঞানীরা মহাকাশে ৩০০ কিলোমিটার দূরে এলইও (লো আর্থ অরবিট) একটি অব্যবহৃত (কাজে না লাগা) উপগ্রহকে ধ্বংস করেছে| অত্যন্ত জটিল এই প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে| অ্যান্টি-স্যাটেলাইট (এ-স্যাট) মিসাইলের সাহায্যে ধ্বংস করা হয়েছে| মাত্র ৩ মিনিটের মধ্যেই সফলভাবে এই অপারেশন শেষ হয়েছে| ‘মিশন শক্তি’ অত্যন্ত কঠিন অপারেশন ছিল, এ জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন ছিল, ভারতীয় বৈজ্ঞানিকদের দ্বারা সমস্ত নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য প্রাপ্ত হয়েছে| আমাদের প্রত্যেকটি ভারতবাসীর জন্য আজ অত্যন্ত গর্বের দিন| এই পরাক্রম ভারতেই তৈরি হওয়া (এ-স্যাট) মিসাইল দ্বারা সফল হয়েছে| বুধবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এই সাফল্যের জন্য ডিআরডি বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর কথায়, ‘সর্বপ্রথমে ‘মিশন শক্তি’-র সঙ্গে জড়িত সমস্ত ডিআরডিও বৈজ্ঞানী, অনুসন্ধান কর্তা তথা অন্যান্য কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি| যাঁরা এই অসাধারণ সফলতাকে প্রাপ্ত করতে নিজেদের যোগদান রেখেছেন| আজ তাঁরা ফের দেশের মুখ উজ্জ্বল করেছেন|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top