News Flash

  • Home
  • Uncategorized
  • মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন
Image

মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন

কলকাতা, ২৬ মার্চ (হি.স.): এবার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন ৷ সম্প্রতি মুকুল রায়ের একটি মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূচনা ৷ নির্বাচন কমিশনকে মূক বধির বলে আখ্যা দেন বিজেপি নেতা মুকুল রায় ৷ আর এই মন্তব্যের কারণে ক্ষুব্ধ কমিশন ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করে মুকুল রায় বলেন, ‘কমিশন ম্যানেজ হয়ে গেছে’৷ মঙ্গলবার জানা গেছে, মুকুলের বক্তব্য খতিয়ে দেখছে কমিশন ৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কমিশন ৷

বিজেপি নেতা মুকুল রায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেন । তিনি মন্তব্য করেন, রাজ্যে আসলে কমিশন সম্পূর্ণ ম্যানেজ হয়ে গিয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের স্বাতন্ত্র্য বজায় নেই । নিজে থেকে কিছু করার অবস্থায় নেই নির্বাচন কমিশন । আর এই মন্তব্যের জেরেই বেজায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন ।

নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সঠিক ব্যবস্থা নিচ্ছে না মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস বলে সোমবার মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায় । তিনি বলেন, ‘মুখ্য নির্বাচনী আধিকারিক মূক ও বধিরের মতো আচরণ করছেন । এটা আমি বলছি না । এটা পাবলিক পারসেপশন’। তাঁর অভিযোগ, নির্বাচন আধিকারিকের অফিস পক্ষপাতিত্ব করছে। সিপিএম নেতা রবীন দেবেরও অভিযোগ ছিল, মুখ্য নির্বাচনী আধিকারিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না ।

আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে শোকজ় করা নিয়ে আক্রমণের শুরু হয় । মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে দাঁড়িয়ে জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছিলেন, ‘মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় বাবুল সুপ্রিয়র ব্যাপারে অতি সক্রিয়তা দেখাচ্ছে । তাঁকে শোকজ় করার কোনও কারণই ছিল না’। গতকাল বিজেপি নেতা মুকুল রায়ও মুখ্য নির্বাচনী আধিকারককে আক্রমণ করেন । তিনি বলেন, ‘আমাদের তরফে বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয়েছে। এরাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালানো যাচ্ছে না । নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য সরকার মানছে না । মুখ্য নির্বাচন আধিকারিক মুক ও বধিরের মত আচরণ করছেন । এটা পাবলিক পারসেপশন । মনে হচ্ছে তাঁকে কখনও কখনও রাজ্য সরকার ম্যানেজ করছে’।

সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘আমরা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বিভিন্ন অভিযোগ করেছি । কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর কোনও ব্যবস্থা নেয়নি । আবার কোনও কোনও ক্ষেত্রে অভিযোগের চটজলদি সুরাহা করা হচ্ছে । এক্ষেত্রে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে’।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top