News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বিজেপি প্রার্থীর রোড শোতে
Image

পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বিজেপি প্রার্থীর রোড শোতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বিজেপি ছেড়ে সম্প্রতি দলের প্রতি একরাশ অভিযোগ জানিয়ে দল ত্যাগ করেছেন বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক৷ পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে সম্ভাব্য নাম ছিল তারও৷ যাকে প্রার্থী করা নিয়ে ক্ষোভে দল ত্যাগ করলেন, তারই নির্বাচনী রোড শো-তে আচমকা হাজির সুবলবাবু৷ তা দেখে বিস্মিত সবাই৷ প্রকৃত ঘটনা হল, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক মঙ্গলবার রেশম বাগান থেকে চম্পকনগর পর্যন্ত রোড শোতে অংশ নেন৷ মুখ্যমন্ত্রীও দলীয় প্রার্থীর সঙ্গে রোডশোতে সামিল হন৷৷ রোড শোটি খয়েরপুর আসতেই হঠাৎ হাজির পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক৷

বিজেপি প্রার্থীর রোড শোতে সদ্য দল ত্যাগ করা সুবল ভৌমিককে দেখে চক্ষু ছানাবড়া সকলের৷ অনেকে কিংকর্তব্যবিমূঢ় আবার অনেকে এগিয়ে গিয়ে সুবল ভৌমিককে কুশল সংবাদও জানতে চান৷সুবলবাবু বিজেপি দলের কাছ থেকে নানাভাবে উেিপত অবহেলিত হলেও সাধান কর্মীমর্থকরা যে সুবল ভৌমিককে এখনও আনতরিকভাবে ভালবাসেন ঘটনাপ্রবাহ তারই ইঙ্গিত বহন করছে৷ জিরানিয়া মাধবাড়ি এলাকাতেই মনোনয়ন দাখিল করতে যাওয়ার পথে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে,এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মারা৷ দুদিন আগেই এখানে বামফ্রন্ট মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শংকর প্রসাদ দত্তের গাড়ি ভাঙ্গা হয় বলে অভিযোগ৷ তবে এ দিনের ঘটনা অন্য অভিজ্ঞতার জন্ম দিয়েছে৷ শাসকদলের রোড শোতে বিরোধী দলের প্রার্থীর প্রবেশের পরও কোন ধরনের ঝামেলার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বিজেপি কর্মীদের মিছিল এর মধ্যে দিয়েই হাসি মুখে এগিয়ে গেলেন সুবল ভৌমিক৷

বিরোধী দলের প্রার্থীরা যেখানে আক্রান্ত হলেন, সেখানে এতসব শাসক দলীয় কর্মীদের উপস্থিতির পরেও কোনো ধরনের গন্ডগোলের আশঙ্কা তো দূরের কথা, সুবল বাবুর উদ্দেশ্যে উচ্চারিত হয়নি একটি কটুক্তি বা গাল মন্দ৷ চতুর্দিকে গেরুয়া পতাকা মাঝখানে সুবল ভৌমিক৷ কর্মীরা সুবলবাবুকে দেখে গালাগাল দূরের কথা, চলতে চলতেই করলেন কুশল বিনিময়৷ মনে হচ্ছিল তিনি এখনো বিজেপিতে বর্তমান৷ এদিনের এই ঘটনা দিয়ে গেল এক অনন্য বার্তা৷ যাদের বিরুদ্ধে বাম প্রার্থীকে আক্রমণের অভিযোগ, সেই জায়গায় মিছিলের মধ্যে দিয়ে প্রায় ৭ কিলোমিটার এগিয়ে গেলেন সুবলবাবু৷ যেন বিজেপি কর্মীদের মনে তিনি আজও জায়গা করে রেখেছেন৷ তাহলে কি দুঃসময়ে দলের জন্য ঝাঁপিয়ে পড়া, ও সুসময়ে এক প্রকার হতাশ হয়ে দল ত্যাগ করার সুবল ভৌমিক বিজেপি কর্মীদের মনে আগের মতই জায়গা করে রেখেছেন ৷ এদিন বিজেপি প্রার্থীর রোড শোর প্রচারে খুব সহসায় প্রচার পেলেন কংগ্রেস পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সুবল ভৌমিক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top