News Flash

  • Home
  • Uncategorized
  • স্ক্রুটিনির পর পশ্চিম আসনে মোট প্রার্থী আট বাতিল পাঁচটি মনোনয়ন
Image

স্ক্রুটিনির পর পশ্চিম আসনে মোট প্রার্থী আট বাতিল পাঁচটি মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে স্ক্রুটিনির পর পাঁচ জনের মনোনয়ন বাতিল হয়েছে৷ এর মধ্যে রয়েছেন আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়াও৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনি আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷


তিনি জানান, ত্রিপুরা পশ্চিম আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মনোনয়ন পত্র স্ক্রুটিনি করার পর আট প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে৷ বাকি পাঁচজনের মনোনয়ন বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে৷ তিনি জানান, নির্দলীয় তিন, এসইউসিআই-এর এক এবং আইপিএফটি-র এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে৷ তরণিকান্তি জানিয়েছেন, আইপিএফটি-র প্রথম প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়ার মনোনয়ন বাতিল হয়েছে৷ ওই দলের দ্বিতীয় প্রার্থী বৃষকেতু দেববর্মার মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে৷


তিনি আরও জানিয়েছেন, বুধবার ত্রিপুরা পূর্ব আসনে প্রার্থীদের মনোনয়ন স্ক্রুটিনি করা হবে৷ ওই আসনে মোট দশ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ এদিকে, ত্রিপুরা পশ্চিম আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ২৮ মার্চ এবং ত্রিপুরা পূর্ব আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ২৯ মার্চ৷
মুখ্য নির্বাচনি আধিকারিক জানান, ত্রিপুরা পশ্চিম আসনে মোট ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১ জন৷ তাঁদের মধ্যে পুরুষ ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ জন এবং মহিলা ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন৷ এদিকে, নির্বাচনে সাধারণ অবজারভার ৯ জন এবং ২ জন করে পুলিশ ও ব্যয় সংক্রান্ত অবজারভার ইতিমধ্যে রাজ্যে এসেছেন৷

শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে চারটি জেলায় মোট ১,৬৭৯টি ভোট কেন্দ্র এবং ত্রিপুরা পূর্ব আসনে ছয়টি জেলায় ১,৬৪৫টি ভোট কেন্দ্র রয়েছে৷ দুই আসনে মোট ভোটে কেন্দ্র ৩,০২৪টি৷ এবার নির্বাচনের কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা চলছে৷ শেষবার ২০০৯ সালে তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শ্রীরাম তরণিকান্তি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top