News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না যোশী, দলীয় নেতৃত্বের অনুরোধ রাখলেন কানপুরের সাংসদ
Image

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না যোশী, দলীয় নেতৃত্বের অনুরোধ রাখলেন কানপুরের সাংসদ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পর এবার মুরলী মনোহর যোশী| সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না প্রাক্তন বিজেপি সভাপতি তথা লোকসভার সাংসদ মুরলী মনোহর যোশী| সূত্রের খবর, দলের পক্ষ থেকে মুরলী মনোহর যোশীকে অনুরোধ করা হয়, তিনি যেন আসন্ন লোকসভা নির্বাচনে না লড়েন| এ প্রসঙ্গে মুরলি মনোহর যোশীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না কানপুরের সাংসদ মুরলী মনোহর যোশী| একই সঙ্গে কানপুরের জনগণের উদ্দেশ্যে ছোট্ট বিবৃতিও জারি করেছেন যোশী| প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের কানপুর থেকে জয়ী হয়েছিলেন ৮৫ বছর বয়সি মুরলী মনোহর যোশী| বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্তের কথা যোশীর কাছে পৌঁছে দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লাল|

উল্লেখ্য, ২০০৯ সালে বারাণসী লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন মুরলী মনোহর যোশী| কিন্তু, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বারাণসী লোকসভা আসনটি ছেড়ে দিয়েছিলেন যোশী| বিজেপি নেতৃত্বের মতে, তরুণ নেতাদের এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া উচিত বর্ষীয়ান নেতাদেরই| তাই ৮০ বছরের উর্ধ্বে বর্ষীয়ান নেতাদের আসন্ন লোকসভা নির্বাচনে না লড়ার জন্যই অনুরোধ করা হয়েছে| সেই মতো বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) রাম লালকে দায়িত্ব দেওয়া হয়েছে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, কলরাজ মিশ্র, শান্তা কুমার, কারিয়া মুণ্ডা, ভুবন চন্দ্র খাণ্ডুরির মতো প্রবীণ নেতাদের বোঝানোর জন্য|

এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট প্রচারের জন্য ৪০ জনের ‘তারকা প্রচার তালিকা’ থেকে বাদ দেওয়া হল লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীর নাম| ৪০ জনের তারকা প্রচার তালিকায় নাম রয়েছে-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও উমা ভারতীর নাম| কিন্তু, আডবাণী ও যোশীর নাম বাদ দেওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top