News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, সুকমায় এনকাউন্টারে খতম দু’জন মহিলা-সহ কুখ্যাত চার মাওবাদী
Image

বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, সুকমায় এনকাউন্টারে খতম দু’জন মহিলা-সহ কুখ্যাত চার মাওবাদী

রায়পুর, ২৬ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। সুকমা জেলার বিমাপুরামে এনকাউন্টারে খতম হয়েছে চারজন কুখ্যাত মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে দু’জন মহিলা এবং দু’জন পুরুষ। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল এবং দু’টি ৩০৩ রাইফেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তল্লাশি অভিযান চলছে।

সুকমার এএসপি সালাভ সিনহা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার বিমাপুরাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই স্থানে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা রক্ষী বাহিনী। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের গতিবিধি বুঝতে পারা মাত্রই গুলি চালাতে থাকে মাওবাদীরা। এরপর সকাল ছ’টা থেকে মাওবাদী ও জওয়ানদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে চারজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল এবং দু’টি ৩০৩ রাইফেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top