News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা করেছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা করেছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য সোমবার মনোনয়নপত্র জমা করেছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক৷ এদিন দুপুরে আগরতলার পোস্টফিস চৌমুহনিতে অবস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে দলের কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে এক বিশাল মিছিল বের করেন৷ মিছিলের অগ্রভাগে ছিলেন প্রার্থী সুবল ভৌমিক, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ-সহ অন্যরা৷

দলীয় পতাকা নিয়ে মিছিলে নানা বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন৷ ছিল ঢাক, ঢোল, কাঁসর-করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের মিছিল৷ ত্রিপুরার আঞ্চলিক দল আইএনপিটি ইতিমধ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের সঙ্গে জোট করেছে৷ আইএনপিটি তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে৷ তাই এদিন আইএনপিটি দলের কর্মী সমর্থকরাও তাদের দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয়েছেন৷ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিমের জেলাশাসক তথা পশ্চিম আসনের রির্টানিং অফিসের সামনে এসে জমায়েত হয়৷ এর পর রিটার্নিং অফিসার সন্দীপ এন মহাত্মের হাতে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক তাঁর মনোনয়নপত্র তুলে দেন৷

এদিকে মনোনয়ন পেশের আগ জেলাশাসকের কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিষে সুবল ভৌমিক বলেন, মাত্র এক বছরে রাজ্যের বিজেপি-জোট সরকারের কাজকর্মে মানুষের মধ্যে নাভিশ্বাস উঠেছে৷ কংগ্রেসের ওপর মানুষের পূর্ণ আস্থা আছে৷ তাই রাজ্যে দুটি আসনে ভোটাররা কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন৷ অপর দিকে প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, দুই আসনেই কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত৷ গণনার দিন উৎসব হবে৷ কংগ্রেস ও তাদের শরিক আইএনপিটি রাজ্যকে একসূত্রে বেঁধে উন্নতি করতে চায়৷ অপরদিকে বিজেপি রাজ্যকে ভাগ করে শাসন করতে চায়৷ এটাই হল কংগ্রেস ও বিজেপির মধ্যে পার্থক্য৷ তাই কংগ্রেসকে মানুষ ভোট দেবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top