News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিশ্রামগঞ্জে, চাঞ্চল্য
Image

নিখোঁজ নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিশ্রামগঞ্জে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ মার্চ৷৷ রবিবার সকালে গোলাঘাটি এলাকায় লাটিয়াছড়া গ্রামে এক নাবালিকার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতার নাম নমিতা দেববর্মা৷ বয়স পনের৷ বাবার নাম শম্ভু দেববর্মা৷


জানা গিয়েছে, প্রণয় সংক্রান্ত বিষয়ে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এটি একটি আত্মহতা৷ শনিবার সন্ধ্য থেকে মেয়েটিকে তার পরিবারের লোকজন খঁুজে পাচ্ছিল না৷ এলাকার মানুষও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তাঁর কোন হদিশ পায়নি৷ রবিবার সকালে নমিতার বাড়ির কাছে একটি জঙ্গলে বড় একটি গাছের ডালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ময়না তদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নাবালিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে প্রণয় সংক্রান্ত বিষয় নিয়ে সে হতাশ ছিল৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top