News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা পাটনায়, অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪ জনের
Image

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা পাটনায়, অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪ জনের

পাটনা, ২৫ মার্চ (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিহারের রাজধানী পাটনায়| সোমবার সকালে পাটনা জেলার বক্তিয়াপুর থানার থানা এলাকায় যাত্রীবোঝাই একটি অটো-রিক্সা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় অটোটি, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও আরও ১১ জন কমবেশি আহত হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে বক্তিয়াপুর থানা এলাকায় বারহ-বক্তিয়াপুর রোডে যাত্রীবোঝাই অটো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার পরই বিকট শব্দ শুনে ওই স্থানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া থানায়| ততক্ষণে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ| পুলিশ সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ১১ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ| পাশাপাশি মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top