News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অপরিবর্তিত পেট্রোল, স্বস্তি দিয়ে কমলো ডিজেলের দাম
Image

ফের অপরিবর্তিত পেট্রোল, স্বস্তি দিয়ে কমলো ডিজেলের দাম

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ মার্চ (হি.স.): সপ্তাহের শুরুতেই খানিকটা স্বস্তি পেল মধ্যবিত্ত। ফের কমল ডিজেলের দাম, তবে পেট্রোলের দর অপরিবর্তিত। জ্বালানি তেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে সোমবার ফের রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে ডিজেল-এর দর। কলকাতায় সোমবার এক ধাক্কায় ১১ পয়সা কমেছে ডিজেলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটারে ৬৮.২৮ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে পেট্রোলের দাম এদিন অপরিবর্তিত। অপরিবর্তিত থাকার পর কলকাতায় পেট্রোলের দাম এখন লিটারে ৭৪.৯৩ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, সোমবার ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে| দিল্লিতে ১১ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৬.৪৯ টাকা প্রতি লিটার। অপরিবর্তিত থাকার পেট্রোলের দাম এখন ৭২.৮৬ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ১২ পয়সা কমেছে ডিজেলের দাম এবং অপরিবর্তিত পেট্রোলের দাম| মুম্বইয়ে ডিজেল-এর নতুন দাম ৬৯.৬৪ টাকা প্রতি লিটার। পেট্রোলের দাম ৭৮.৪৮ প্রতি লিটার। ১১ পয়সা কমার পর চেন্নাইয়ে ডিজেলের দর এখন ৭০.২৬ টাকা। প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top