News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে কদমতলায় পৃথক স্থানে পথ অবরোধ জনতার
Image

পানীয় জলের দাবীতে কদমতলায় পৃথক স্থানে পথ অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ মার্চ৷৷ জলের জন্য বিক্ষোভ৷ লোকসভা ভোটের প্রাক্কালে পানীয় জলের কারণে কদমতলা ব্লকের পৃথক দুটি স্থানে রাস্তা অবরোধ৷ প্রথম অবরোধ টি হয় বড়গোল গ্রামে৷ এবং পরে কদমতলা কালিবাড়ির সামনে স্থানীয়রা রাস্তা অবরোধ করে৷সাতদিন থেকে জল নেই গোটা কদমতলা এলাকা জুড়ে৷ পাম্প অপারেটর ও ডিডাব্লুএস দপ্তরের গাফিলতিতে ভোগান্তিতে আমজনতা৷ কদমতলা থানার পুলিশ বড়গোলে কদমতলা – ধর্মনগর সড়ক অবরোধ মুক্ত করলে কদমতলা কালিবাড়ীর সামনে অবরোধ চলছে৷

প্রশাসনিক আধিকারিক রা জনতার সাথে কথা বলে আশ্বস্ত করেন, আজকের মধ্যেই জলের সমস্যা দূর করা হবে৷ডিসেম্বর ডাব্লিউ দপ্তরের ইঞ্জিনিয়ারের কথায় আশ্বস্ত হয়ে অবরোধ কারীরা কদমতলা ধর্মনগরের ব্যস্ততম সড়কটি অবরোধ মুক্ত করেন৷ তারপর যান চলাচল স্বাভাবিক হয়৷ কয়েক ঘন্টার ব্যস্ততম কদমতলা ধর্মনগর সড়কটি অবরোধ থাকায় ফলে যাত্রীদের চরম দুভর্োগ পোহাতে হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top