News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট বয়কটের ডাক মাওবাদীদের, হুমকি পোস্টার রাঁচিতে
Image

ভোট বয়কটের ডাক মাওবাদীদের, হুমকি পোস্টার রাঁচিতে

রাঁচি, ২৫ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের হুঁশিয়ারি দিল মাওবাদীরা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে হুমকি পোস্টার ও ব্যানার দিয়ে ভোট বয়কটের ডাক দিল মাওবাদীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। মাওবাদীদের ওই পোস্টারে জনগণের কাছে আবেদন করা হয়েছে যে, তারা যেন লোকসভা ভোট বয়কট করেন। পাশাপাশি জনগণের সরকার গঠনের জন্য সাহায্য করেন। সোমবার সকালে রাঁচির বরিয়াতু থানার অন্তর্গত রিমস কলোনীতে মাওবাদীরা এই ধরণের হুমকি পোস্টার-ব্যানার টাঙিয়ে দিয়েছে| শুধু তাই নয় দোকানের পাশেও পোস্টার ফেলে রাখা হয়। লাল রঙের কাপড়ে সাদা রঙের অক্ষরে ও সাদা কার্ড বোর্ডে লাল রঙে মাওবাদীরা তাদের আর্জি জানায়।

মাটিতে পড়ে থাকা একটি পোস্টারে মাওবাদীরা লিখেছে, আসন্ন লোকসভা নির্বাচন আপনারা বয়কট করুন। এই পোস্টারের বিকল্প পোস্টারও বানানো হয়। যেখানে লেখা থাকে যে মানুষ কি করবে? জনগণের কাছে মাওবাদীদের আর্জি, জনতা যেন নিজেদের মতামত ভাবনাচিন্তা করে প্রকাশ করেন। একটি গাছে ঝুলতে থাকা পোস্টারে দেখা যায়, ‘ভোট বয়কট করুন, পুলিশ রাজ ধ্বংস করুন, জনতার রাজ স্থাপন করুন।’ প্রত্যেক পোস্টারের নীচে লেখা আছে সিপিআই (মাওবাদী)।

ঝাড়খণ্ডের ডি জি ইতিপূর্বে জানিয়েছিলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই মাওবাদীদের নির্মূল করে দেওয়া হবে। ঝাড়খণ্ডে মাওবাদীদের কোনও অস্তিত্ত্ব থাকবে না। কিন্তু, এদিনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ঝাড়খণ্ডে এখনও বজায় রয়েছে মাওবাদীদের দৌরাত্ম্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top