News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাকে কুপিয়ে খুন করল ছেলে
Image

বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  বাবাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করল ছেলে৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গোমতী জেলার আর কে পুর থানার অধীন খিলপাড়ার ভাঙার পাড় এলাকায়৷ নিহত ব্যক্তির নাম প্রভাত চন্দ্র শুক্লদাস৷ বয়স পঞ্চান্ন৷ অভিযুক্ত ছেলের নাম দেবাশিষ দেবাশীষ চন্দ্র শুক্রদাস৷ বয়স আনুমানিক ত্রিশ৷ 
সংবাদ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে গিয়েছে৷ অন্যদিকে, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী অভিযান চালিয়ে যাচ্ছে৷ ঘটনার পরই পালিয়ে গা ঢাকা দিয়েছে ছেলে দেবাশীষ৷

নিহতের অপর এক ছেলে আশীষ জানিয়েছে দেবাশীষ তাকে ফোন করে জানায় তার বাবা তাকে বেধরক মারধর করেছে৷ সেই খবর শুনে তিনি সেখানে ছুটে যায়৷ গিয়ে দেখেন বাবার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে৷ জানা গিয়েছে, তাদের মা প্রয়াত হয়েছে এক বছর সম্পন্ন হয়নি এখনো৷ দেবাশীষ পেশায় রাজমিস্ত্রী৷ প্রায়শই বাড়িতে বাবার সাথে ঝগড়া করত৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top