News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জি বি হাসপাতাল

বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জি বি হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে৷ শনিবার সকাল প্রাষ ১০টা থেকে আচমকা হাসপাতালের বিদ্যুৎ ছিন্ন হয়ে যায়৷ ফলে যা হওয়ার৷ বিঘ্ন ঘটে চিকিৎসা পরিষেবায়৷ পাশাপাশি গরমে হাঁসফাঁস অবস্থা প্রসূতি থেকে অন্য রোগীদের৷

জানা গেছে, আজ সকাল ১০টা থেকে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের শিশুবিভাগ, মেট্রোন অফিস, প্রসূতি ওয়ার্ডে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ে৷ বিদ্যুৎ সরবরাহ আচমকা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে রোগীদের৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আইসিইউ-এর স্বাভাবিক পরিষেবাও ব্যাহত হয়েছে৷ এই খবর লেখা পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানানো হয়েছে৷ দ্রুত হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানানো হয়েছে৷ এদিকে, জানা গিয়েছে, জি বি হাসপাতালের আভ্যন্তরিন বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top