News Flash

  • Home
  • Uncategorized
  • হোলি উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য
Image

হোলি উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ হোলি উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য৷ গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দ-উল্লাসের জোয়ার৷ রাজধানী আগরতলা শহরে ফুলি উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ হোলি উৎসব কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ছিল অভূতপূর্ব৷ হোলি উৎসব কে কেন্দ্র করে কোথাও থেকে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাগুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির আর রঙ নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়ে উঠেছিলেন৷ সেই থেকেই দোল উৎসবের প্রচলন৷

দোল উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে৷ দোলের দিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে আবির ও বাহারি রঙের খেলায় মেতে উঠেন৷ এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামে আখ্যায়িত করা হয়৷ আমাদের রাজ্য দোল পূর্ণিমায় দোল উৎসব এবং হোলি খেলায় আনন্দ-উল্লাসের কোন ঘাটতি নেই৷ দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা৷ডট কমের যুগেও হোলি খেলা নিয়ে ছেলেমেয়েদের মধ্যে কোনো ঘাটতি নেই৷ হোলি খেলার এই বিশেষ দিনে একে অপরের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পেয়ে থাকে৷ রাজধানী আগরতলা শহরের হারাধন সংঘ সংলগ্ণ ডিম সাগরের পাড়ে গড়ে ওঠা পার্কে হোলি খেলার দিনে দেখা গেল এক আনন্দ উল্লাস এর চিত্র৷ কিশোর কিশোরী, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী সবাই একে অপরের গায়ে রং মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন৷ হোলি খেলার এই দিনটি যেন সকলের কাছে সবচেয়ে বেশি আনন্দের৷ দোল উৎসব ও হোলি উৎসবকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ এর ফলে হোলি উৎসবকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top