News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত দেশবাসীই এখন চৌকিদার, দাবি পীযুষ গোয়েলের
Image

সমস্ত দেশবাসীই এখন চৌকিদার, দাবি পীযুষ গোয়েলের

হায়দরাবাদ, ২৩ মার্চ (হি.স.) : সমস্ত দেশবাসীই এখন চৌকিদার। শনিবার হায়দরাবাদের ‘ম্যায় ভি চৌকিদার’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
এদিন রেলমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিক এখন চৌকিদার। পড়ুয়া থেকে গৃহবূধ, সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষ। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য প্রত্যেকের উচিত নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকা। দেশের উন্নয়ন এবং সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে চৌকিদার হয়েছে। এনডিএ সরকারের আমলে দেশের ১৩০ কোটি মানুষ এখন নিজেদের নিরাপদ মনে করছে।সন্ত্রাসবাদ প্রসঙ্গে আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগে পীযূষ গোয়েল বলেন, ভারতে জঙ্গি হামলা হলে আগের সরকার নীরব থাকত। কিন্তু এখন জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। দেশকে নিরাপদ রাখার জন্য কোনও ছুটি না নিয়ে ৩৬৫ দিন ধরে কাজ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে পীযুষ গোয়েল বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রত্যন্ত গ্রামে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি প্রকল্পের অর্থ গ্রামবাসীদের ব্যাঙ্কের অ্যাকাউণ্টে ঢুকে যাচ্ছে। বিজেপি জিএসটি এনেছে। ৩০ কোটি মানুষের কর ছাড় দেওয়া হয়েছে। দেশ তখনই নিরাপদ বোধ করবে যখন দেশবাসী দেশপ্রেমের প্রতি আস্থাশীল থাকবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top