News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল চিনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ঘাতক গাড়ি, ছ’জন নিরীহ মানুষের মৃত্যু
Image

সেন্ট্রাল চিনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ঘাতক গাড়ি, ছ’জন নিরীহ মানুষের মৃত্যু

বেজিং, ২২ মার্চ (হি.স.): সেন্ট্রাল চিনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল একটি গাড়ি| গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ছ’জন নিরীহ মানুষের| এছাড়াও অন্ততপক্ষে ৮ জন পথচারী গুরুতর আহত হয়েছেন| ঘাতক গাড়ির চালককে গুলি করেছে পুলিশ| ওই সন্দেহভাজনের নাম হল, ৪৪ বছর বয়সি সুই লিডং| হুবেই প্রদেশের জেওয়াং সিটি গভর্নমেন্ট অনলাইন বিবৃতিতে জানিয়েছে, পথচারীদের গাড়ির চাকায় পিষে মারার আগে নিজেদের স্ত্রী এবং মেয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই সন্দেহভাজন|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় সেই সময় প্রচুর মানুষের ভিড় ছিল| আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে একটি গাড়ি| কোনও কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চাকায় পিষ্ট হন ছ’জন পথচারী| এছাড়াও গাড়ির ধাক্কায় প্রায় ৮ জন গুরুতর আহত হয়েছেন| সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মী গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালায়|

পুলিশ সূত্রের খবর, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রসঙ্গত, চিনে এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে বেশ কয়েকবার ঘটেছে| এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর সেন্ট্রাল হুনান প্রদেশে ভিড়ে মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি| ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১১ জনের| আহত হয়েছিলেন বহু মানুষ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top