News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব চিনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৪৭, আহত ৬৪০
Image

পূর্ব চিনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৪৭, আহত ৬৪০

বেজিং, ২২ মার্চ (হি.স.): মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে| পূর্ব চিনের জিয়াংগসু প্রদেশের ইয়াংচেং-এ রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন ৪৭ জন| এছাড়াও প্রায় ৬৪০ জন গুরুতর আহত হয়েছেন| তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর তিনটে নাগাদ পূর্ব চিনের জিয়াংগসু প্রদেশের ইয়াংচেংয়ে তিয়ানজিয়াই নামে একটি রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়|


বিস্ফোরণের জেরে রাসায়নিক কারখানা সংলগ্ন এলাকায় বসবাসকারী বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়| ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা| সময় যত বেড়েছে, মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে| প্রশাসন সূত্রের খবর, রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত অবস্থায় ৬৪০ জনকে ১৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে ৩২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| এই মুহূর্তে ইতালিতে রয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং, সেখান থেকেই গোটা ঘটনার দিকে নজর রাখছেন প্রেসিডেন্ট| পাশাপাশি আহতদের চিকিত্সা-সহ সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top