News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় বাইক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

হরিয়ানায় বাইক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, তদন্ত শুরু করেছে পুলিশ

হিসার, ২২ মার্চ (হি.স.): হরিয়ানায় বেপরোয়া গতির বলি দুই। এ ব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, হিসার শহর থেকে ৩০ কিলোমিটারের মধ্যে একটি গ্রামে একটি বাইকের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক্টর। ঘটনায় দু’জন বাইকআরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের নাম গুলাব (২৬) এবং বিনোদ (৩৫)।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে গুলাব এবং বিনোদ হিসারে কিছু ব্যক্তিগত কাজ সেরে নিজেদের বাইকে সিরসায় ফিরছিল। পথে হিসার থেকে ৩০ কিলোমিটার দূরে চিকনওয়াস গ্রামের কাছে তাঁদের বাইকের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক্টর। ছিটকে পড়ে যান দুই বাইকআরোহী। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুই বাইকআরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে গুলাব (২৬) হরিয়ানার সিরসা জেলার নুহিয়াওয়ালি গ্রামের বাসিন্দা এবং বিনোদ (৩৫) একই জেলার চাক্কা গ্রামের বাসিন্দা। ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃতদেহদুটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top