News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল শুরুর আগে ধোনি-রায়না-ফ্লেমিংকে সংবর্ধনা দিল সিএসকে
Image

আইপিএল শুরুর আগে ধোনি-রায়না-ফ্লেমিংকে সংবর্ধনা দিল সিএসকে

চেন্নাই, ২২ মার্চ (হি.স.) : দ্বাদশ আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও হেড কোচ স্টিফেন ফ্লেমিংকে সংবর্ধনা দিল। কারণ এই তিনজনই দলের সবথেকে পুরনো সদস্য। আইপিএল শুরু থেকেই ধোনি ও রায়না সিএসকের সঙ্গে যুক্ত। অন্যদিকে ফ্লেমিং প্রথমে প্লেয়ার হিসেবে এবং পরে কোচ হিসেবে প্রথম থেকেই দলের সঙ্গে রয়েছেন। একবছর খেলার পরই ২০০৯ সালে তিনি কোচের দায়িত্ব তুলে নেন। দলের ট্রফি হ্যাটট্রিকেরও সঙ্গী এই তিনজন। চেন্নাই ২০১০, ২০১১ ও ২০১৮ সালে ট্রফি জেতে। এবং ২০১০ ও ২০১৪ সালে জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-২০।
গতবছর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সিএসকে তাদের তৃতীয় আইপিএল ট্রফি জিতে নেয়।

আইপিএল শুরুর আগে ফ্লেমিং বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ হল আবার ট্রফি জিতে নেওয়া। এটা কঠিন। অনেক কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে।’ এরপরই ফ্লেমিং বলেন, ‘আমরা স্বমহিমায় ফিরতে পেরেছি। নিজেদের জায়গাটা ফিরে পেয়েছি। সঙ্গে নিজেদের স্বাচ্ছন্দ্যও। আমাদের লক্ষ্য থাকবে স্কিলের দিক থেকে বাকি সাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ার।’তিনি আরও বলেন, ‘আমরা অভিজ্ঞ প্লেয়ারদেরই বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ তাঁরা বড় মুহূর্তগুলোকে বুঝতে পারে এবং গতবছর ওরাই জিতেছে। এটাই আমাদের চ্যালেঞ্জ আবার।’
আগামীকাল শনিবার দ্বাদশ আইপিএল-র উদ্বোধনী ম্যাচে চেন্নাই বাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top