News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নিপা ভাইরাসের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর
Image

ত্রিপুরায় নিপা ভাইরাসের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় নিপা ভাইরাসের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর৷ বাংলাদেশের উপজেলা বালিগঙ্গিতে গত ফেব্রুয়ারিতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তাই আগেভাগেই ত্রিপুরায় নিপা ভাইরাসের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতরঊ তবে, রাজ্যবাসীর এখনই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলে দাবি স্বাস্থ্য দফতরের৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের যুগ্ম অধিকর্তা ডাঃ পি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য হওয়ায় ত্রিপুরাতে সতর্কতা জারি করা হয়েছে৷

তবে, এখনও এই রাজ্যে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি৷ কিন্তু, নিরাপদ থাকতে গেলে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি৷ তিনি আরও বলেন, এই ভাইরাস সম্পর্কে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে৷ জ্বর, মাথাব্যাথা কিংবা ঘনঘন বমি হচ্ছে এমন রোগ নিয়ে কোন রোগী হাসপাতালে আসা মাত্রই তাঁকে যেন অন্যান্য পরীক্ষার সঙ্গে নিপা ভাইরাসের পরীক্ষাও করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেন, দুঃশ্চিন্তা করবেন না৷ স্বাস্থ্য দফতর সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতঊ


সাধারণত, উন্মুক্ত স্থানে রাখা ফল এবং পানীয় জল থেকেই এই রোগ ছড়িয়েছে বলে আশংকা করা হচ্ছে৷ মূলত, বাদুড় থেকে এই রোগ ছড়ায়৷ কোনও ফলে বাদুড় কামড়ালে কিংবা উন্মুক্ত জলে এই প্রাণীর শ্লাষা মিশ্রিত হলে সেই ফল খেলে কিংবা জল পান করলে নিপা ভাইরাসে আক্রান্ত হয় মানুষ৷ জ্বর, মাথাব্যাথা এবং বমি হওয়া এই রোগের লক্ষণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top