News Flash

  • Home
  • Uncategorized
  • সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলা : আদালতে বেকসুর খালাস অভিযুক্তরা
Image

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলা : আদালতে বেকসুর খালাস অভিযুক্তরা

পাঁচকুলা (হরিয়ানা), ২০ মার্চ (হি. স.) : বেকসুর খালাস হয়ে গেল সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলার অভিযুক্তরা। বুধবার হরিয়ানার পাঁচকুলার বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত ছেড়ে দিল এই মামলায় অভিযুক্ত চারজন – অসীমানন্দ, লোকেশ শর্মা, কমল চৌহান এবং রাজিন্দর চৌধারি। অন্যদিকে, এক পাক মহিলার সাক্ষ্যপ্রমাণের আর্জিও এদিন খারিজ করে দেয় এনআইএ আদালত। 

ভয়াবহ বিস্ফোরণের পর অতিক্রান্ত দীর্ঘ ১২ বছর। সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় রায়ের অপেক্ষায় দেশবাসী। কিন্তু, গত ১৮ মার্চ সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ২০ মার্চ (বুধবার) সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলা (২০০৭)-র শুনানির কথা ছিল হরিয়ানার পাঁচকুলার বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে। উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছিলেন অন্ততপক্ষে ৬৮ জন যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন বহু পাকিস্তানি নাগরিক। মৃত্যু হয়েছিল তিনজন রেল পুলিশেরও। গত ৬ মার্চ ওই মামলার চূড়ান্ত শুনানি হয়েছে। সম্প্রতি পাকিস্তানের নাগরিক এক মহিলা আদালতে আবেদন পেশ করে জানান, তাঁর কাছে এই মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ রয়েছে। কিন্তু, ওই পাক মহিলার আর্জি খারিজ করে দেয় পাঁচকুলার বিশেষ এনআইএ আদালত। এদিন এই মামলায় অভিযুক্ত চারজন – অসীমানন্দ, লোকেশ শর্মা, কমল চৌহান এবং রাজিন্দর চৌধারিকে বেকসুর খালাস করে দেয় বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top