News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না মায়াবতী
Image

লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না মায়াবতী

লখনউ, ২০ মার্চ (হি.স.) : সমস্ত জল্পনার অবসান। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না বহুজন সমাজ পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। 

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবতী বলেন, ‘লোকসভা নির্বাচন জোটকে শক্তিশালী করাটাই আমার লক্ষ্য। জোটকে সাফল্যমন্ডিত করার জন্য সচেষ্ট হব। আমি নির্বাচনে দাঁড়ালে আমাকে জেতানোর জন্য বারণ করা সত্বেও দলীয় কর্মীরা ঝাপিয়ে পড়বে। তাই আমি ভোটে দাঁড়াবো না। আমার ব্যক্তিগত জয় থেকে প্রতিটি আসনে জোটপ্রার্থীদের জয় নিশ্চিত করাটা একান্ত জরুরি। 
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি , ৩৭টি আসনে দাঁড়াবে সমাজবাদী পার্টি। তিনটি আসনে প্রার্থী দেবে আরএলডি। দুইটি আসন ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য। ২০১৪ সালে সাধারণ নির্বাচনে কোনও আসন পায়নি বসপা। তাই এবার ভাল করার জন্য মরিয়ে হয়ে উঠেছে মায়াবতী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top