News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী ব্যস্ততার মাঝেও রক্তদানে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Image

নির্বাচনী ব্যস্ততার মাঝেও রক্তদানে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ নির্বাচনী ডামাডোলে রাজ্যে রক্তদানের প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে৷ নেতাকর্মী থেকে শুরু করে নির্বাচনী কাজে ব্যস্ত প্রায় সবাই৷ সর্বত্রই চলেছে রাজনৈতিক চুল ছেড়া বিশ্লেষণ৷ রক্তদান শিবির রাস পাওয়ায় রাজ্যের ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা দেখা গিয়েছে৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই সময়ে রক্তদানে এগিয়ে আসার জন্য মানবিক আবেদন জানিয়েছেন৷ এই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে রক্তদান শিবির সংগঠিত করল রাজধানী আগরতলা শহরের নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি প্রচার সভা৷ রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷


রক্তদান শিবিরের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, নির্বাচনী ডামাডোলে এখন সবাই চরম ব্যস্ত৷ সামাজিক দায়িত্ববোধ অনেকেই ভুলে গেছেন৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন নির্বাচন বারবার আসবে৷ কিন্তু একজন মানুষের প্রাণ রক্তের অভাবে ঝরে গেলে তাকে আর ফিরিয়ে আনা যাবে না৷ এ বিষয়ে সচেতন থাকতে হবে৷ এই সংকটময় মুহূর্তে নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি পচারিণী সভা রক্তদান শিবিরের যে আয়োজন করেছে তার জন্য স্বাস্থ্যমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন রক্তের কোন জাত নেই রক্তের কোন ধর্ম নেই৷ রক্ত কোন ল্যাবরেটরিতে তৈরি করা যায় না৷ বিজ্ঞানের আবিষ্কার যতই উন্নত হোক, রক্ত তৈরি করার মতো কোনো আবিষ্কার বিজ্ঞান এখনো পর্যন্ত করতে পারেনি৷ ভবিষ্যতেও তা সম্ভব হবে না বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন৷ একমাত্র স্বেচ্ছা রক্তদান এর মধ্য দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব৷ মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে সকলকে এই মুহূর্তে রক্তদানে এগিয়ে আসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷
ধর্মীয় প্রতিষ্ঠান এ যাগযজ্ঞের পাশাপাশি রক্ত দানের মতো মহতী কাজে এগিয়ে আসায় স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা সংগঠনের ভূয়শী প্রশংসা করেছেন৷ এ ধরনের মহতী কাজে অন্যান্যদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top