News Flash

  • Home
  • Uncategorized
  • আসন রফা নিয়ে সিদ্ধান্ত অপরিবর্তিত ঃ মেবার
Image

আসন রফা নিয়ে সিদ্ধান্ত অপরিবর্তিত ঃ মেবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে শাসক জোটে জটিলতা কাটছেই না৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সাথে আইপিএফটির বৈঠক ফের ভেস্তে গেছে৷ বৈঠকে শেষে আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, আসন রফা নিয়ে সিদ্ধান্ত অপরিবর্তিত৷ তাতে, মনে হচ্ছে, শাসক জোটের উভয় দল লোকসভা নির্বাচনে এককভাবেই লড়বে৷
আইপিএফটি প্রার্থী ঘোষণার পর থেকে শাসক জোটে অস্থিরতা বেড়েই চলেছে৷ বিজেপি এবং আইপিএফটি উভয় দল নিজেদের সিদ্ধান্তে অনঢ়৷ পূর্ব আসন না দিলে আইপিএফটি প্রার্থী পদ প্রত্যাহার তা আবারও শাসক জোট বিজেপিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে৷


সোমবার যীষ্ণু দেববর্মা আইপিএফটি নেতৃবৃন্দকে ফের আসন রফা নিয়ে আলোচনার আবেদন জানান৷ সেই মোতাবেক এদিন রাতেই যীষ্ণু দেববর্মার সরকারী বাসভবনে দুই শরিক দলের বৈঠক শুরু হয়৷ সূত্রের খবর, জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়াইয়ের আবেদন আই পি এফ টিকে জানায় বিজেপি৷ যীষ্ণু দেববর্মা আইপিএফটিকে প্রার্থী পদ প্রত্যাহারের অনুরোধ করেন আইপিএফটি নেতৃবৃন্দকে৷ কিন্তু, আইপিএফটি পূর্ব আসনের দাবিতে অনঢ় থাকে৷ সূত্রের খবর, আইপিএফটি যীষ্ণু দেববর্মাকে স্পষ্ট জানিয়েছে পূর্ব আসনে বিজেপি প্রার্থী না দিলে উভয় দল জোট বেঁধেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ কিন্তু, যীষ্ণু দেববর্মা তাতে রাজী হননি৷


বৈঠক শেষে আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, আসন রফা আজ ফের বিজেপির বৈঠক হয়েছে৷ কিন্তু, সিদ্ধান্ত এখনো অপরিবর্তিত৷ তিনি এর বেশি কিছু জানাতে রাজী হননি৷ তবে, তাঁর কথায় স্পষ্ট আসন রফা নিয়ে আজকের বৈঠকও নিস্ফলা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top