News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর জন্য প্রিয়াঙ্কার গঙ্গা যাত্রা সফল হয়েছে : আদিত্যনাথ
Image

প্রধানমন্ত্রীর জন্য প্রিয়াঙ্কার গঙ্গা যাত্রা সফল হয়েছে : আদিত্যনাথ

লখনউ, ১৯ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রীর জন্য প্রিয়াঙ্কার গঙ্গা যাত্রা সফল হয়েছে। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদককে খোঁচা দিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন যোগী আদিত্যনাথ বলেন, পবিত্র নদী গঙ্গাকে দূষণ মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে নির্বিঘ্নে গঙ্গা যাত্রা করতে পেরেছেন প্রিয়াঙ্কা। এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত প্রিয়াঙ্কার। চার প্রজন্ম ধরে দেশকে শাসন করার পরও কংগ্রেস যা করতে পারেনি, তা করিয়ে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। গঙ্গাকে দূষণ মুক্ত করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রিয়াঙ্কা নিজে গঙ্গার জল খেয়েছেন। এটাই প্রমাণ গঙ্গার জল যে শুদ্ধ হয়ে গিয়েছে। নদী পথের উন্নতি হয়েছে বলে গঙ্গা যাত্রা করতে পেরেছে কংগ্রেস।পাশাপাশি বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, আরএলডি এবং কংগ্রেসকে কটাক্ষ করে দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, প্রিয়াঙ্কা যদি রাহুল গান্ধী এবং সমাজবাদী এবং বহুজন সমাজ পার্টির নেতাদের নিয়ে যদি গঙ্গা যাত্রা করতেন তবে আরও ভাল হত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top