News Flash

  • Home
  • Uncategorized
  • পারিক্করের উত্তরসূরি প্রমোদ সাওয়ান্ত, মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুদিন-সহ ১১ জন
Image

পারিক্করের উত্তরসূরি প্রমোদ সাওয়ান্ত, মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুদিন-সহ ১১ জন

পানাজি, ১৯ মার্চ (হি.স.): মনোহর পারিক্করের প্রয়াণের পরই তাঁর উত্তরসূরি বেছে নিয়েছিল বিজেপি নেতৃত্ব| প্রথমে ঠিক হয়েছিল সোমবার রাত এগারোটা নাগাদ গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাওয়ান্ত| কিন্তু, অনিবার্য কারণে শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়| এরপর মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ গোয়ার ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৬ বছর বয়সি প্রমোদ সাওয়ান্ত| একইসঙ্গে প্রমোদ সাওয়ান্ত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন ১১ জন বিধায়ক| তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি (এমজিপি)-র বিধায়ক সুদিন ধভলিকার, গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)-র প্রধান বিজয়ী সরদেশাই, এমজিপি-র মনোহর অজগোয়াঙ্কার, বিজেপির মৌভিন গোডিনহ, বিশ্বজিত্ রাণে, মিলিন্দ নায়েক এবং নীলেশ কাবরাল| এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালেয়াকার এবং জয়েশ সালগোয়াঙ্কার এবং নির্দল বিধায়ক রোহন খাউন্তে এবং গোবিন্দ মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন| ভোররাত তখন দু’টো হবে, রাজভবনে গোয়ার ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন প্রমোদ সাওয়ান্ত|

রবিবারই প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর| প্রাথমিকভাবে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস-ত্যাগী বিশ্বজিত্ রাণের নাম নিয়ে চর্চা থাকলেও, শেষ পর্যন্ত দুই শরিক দল এবং গোয়া বিজেপি পরিষদীয় দলের সঙ্গে আলোচনার পরে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি প্রমোদের নামেই সায় দেন| প্রথমে ঠিক হয়েছিল সোমবার রাত এগারোটা নাগাদ গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত| অনিবার্য কারণে প্রায় তিন ঘন্টা বিলম্ব হওয়ার পর ভোররাত দু’টো নাগাদ প্রমোদ সাওয়ান্তকে গোয়ার ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা|

উত্তর গোয়ার সাঙ্কেলিম বিধানসভা কেন্দ্র থেকে ২০১২ এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পেশায় আয়ুর্বেদ চিকিত্সক প্রমোদ| মহারাষ্ট্রের গঙ্গা এডুকেশনাল সোসাইটি আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী পরে তিলক মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন| প্রমোদের স্ত্রী সুলক্ষণা বিজেপির মহিলা সংগঠন অখিল ভারতীয় মহিলা মোর্চার গোয়া শাখার সভানেত্রী| তিনি পেশায় স্কুল শিক্ষিকা| গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রমোদ সাওয়ান্ত বলেছেন, ‘অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাই এখন আমার প্রধান দায়িত্ব| মনোহর পারিক্করজির মতো হয়তো আমি কাজ করতে পারব না, তবে আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top