News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): আর মাত্র কিছুদিনের অপেক্ষা| আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই| সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৩ মে| ইতিমধ্যেই চারটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস| আর সোমবার রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস| পশ্চিমবঙ্গের ১১টি, অন্ধ্রপ্রদেশের ২২টি, অসমের ৫টি, ওডিশার ৬টি, তেলেঙ্গানার ৮টি এবং উত্তর প্রদেশের ৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস| পঞ্চম প্রার্থী তালিকায় মোট ৫৬ জন কংগ্রেস প্রার্থীর নাম রয়েছে| সোমবার রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, কোচবিহারে প্রিয়া রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণি কুমার ডার্নাল, দার্জিলিঙে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ইশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিত্ মুখোপাধ্যায়, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা প্রার্থী হচ্ছেন| 

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম এম পাল্লাম রাজু এবং বাপাতলা (সংরক্ষিত আসন) থেকে ভোটে লড়বেন রাজ্যসভার প্রাক্তন সদস্য জে ডি সীলাম| অসমের মঙ্গলদোই থেকেত লড়বেন ভুবনেশ্বর কালিতা, ওজিশার কালাহান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বি চরণ দাস| প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এখনও পর্যন্ত ১৩৭ জনের নাম ঘোষণা করল কংগ্রেস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top