News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনের খোয়াইয়ে ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে তোপ বাম প্রার্থীর
Image

পূর্ব আসনের খোয়াইয়ে ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে তোপ বাম প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে সোমবার বিকেলে খোয়াইয়ের পদ্মবিল বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী৷ এছাড়া উপস্থিত ছিলেন সি পি আই এম খোয়াই বিভাগীয় সম্পাদক পদ্ম কুমার দেববমা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বেলছড়া সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এই নির্বাচনে সমাবেশের আয়োজন করা হয়৷


খোয়াইয়ের পদ্মবিল বাজারে বামফ্রন্টের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে কেলেনারির সরকার বলে তিনি আখ্যায়িত করেন৷ বিজেপি জাতপাত ধর্ম বর্ণের নিরিখে দেশকে বিভাজন করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন৷ দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদেই বিজেপিকে কেন্দ্রের শাসন ক্ষমতা থেকে বিতাড়িত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে দেশবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি বলে অভিযোগ করেন জিতেন বাবু৷ তিনি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন৷ বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করছে না বলে অভিযোগ আনেন তিনি৷ তারা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে চলেছে৷ বিজেপি সরকারের প্রতি রাজ্যবাসী মোহভঙ্গ হতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যবাসীকে এর যোগ্য জবাব দিতে আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী৷ উল্লেখ্য অন্যান্য রাজনৈতিক দলগুলো লোকসভা নির্বাচনে এখনো প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি৷ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দুটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষনা করে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ময়দানে নেমে পড়েছে৷ বিজেপি এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ঠিক সেই সময়ে খালি মাঠে ভোট প্রচারে একধাপ এগিয়ে চলেছে সিপিআইএম৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top