News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতায় এলে, পাকিস্তানের নকশাই বদলে দেবেন মোদী, দাবি কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার
Image

ক্ষমতায় এলে, পাকিস্তানের নকশাই বদলে দেবেন মোদী, দাবি কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার

লখনউ, ১৮ মার্চ (হি.স.) : “ভারতের ভবিষ্যত মোদী৷ তিনি যদি ২০১৯ সালে ক্ষমতায় আসেন, তবে পাকিস্তানের নকশাই বদলে দেবেন৷” এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা৷ তাঁর মতে ভারতের ভবিষ্যত একা বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে মোদীর৷


উত্তরপ্রদেশের সিকান্দ্রাবাদে এক জনসভায় সোমবার মহেশ শর্মা বলেন, “দেশের উন্নতির জন্য কোনও কাজ করেনি কংগ্রেস৷ ইতিহাস দেখুন৷ শুধু ব্যর্থতাই রয়েছে তাঁদের জন্য৷ কিন্তু মোদী সিংহের মত দেশের নাম উজ্জ্বল করেছেন৷ আগামী ৫ বছরে দেশকে নতুন দিশা দেখাবেন মোদী, যদি তিনি দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসেন৷”এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে পাপ্পু বলে ডেকে তিনি বলেন পাপ্পুর সঙ্গে এবার যোগ হয়েছে পাপ্পু কি পাপ্পি (প্রিয়াঙ্কা গান্ধী)৷ মায়াবতী, অখিলেশ, পাপ্পু আর পাপ্পি-সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে৷ প্রিয়াঙ্কা কি দেশের মেয়ে আগে ছিল না? কংগ্রেসের ঘরের মেয়ে আগে ছিল না? তাহলে প্রিয়াঙ্কা রাজনীতিতে এসে নতুন কী করল বলে প্রশ্ন তুলেছেন তিনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top