News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনের ‘গঙ্গা-যাত্রা’-র শুভ সূচনা, গঙ্গাবক্ষে ১৪০ কিলোমিটার সফর করবেন প্রিয়াঙ্কা
Image

তিন দিনের ‘গঙ্গা-যাত্রা’-র শুভ সূচনা, গঙ্গাবক্ষে ১৪০ কিলোমিটার সফর করবেন প্রিয়াঙ্কা

প্রয়াগরাজ, ১৮ মার্চ (হি.স.): অবশেষে গত কয়েকদিনের প্রতীক্ষার অবসান। তিন দিনের ‘গঙ্গা-যাত্রা’-র শুভ সূচনা করলেন উত্তর প্রদেশ পূর্বের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সোমবার সকালে প্রয়াগরাজের মানাইয়া ঘাট থেকে গঙ্গা-যাত্রা শুরু করেছেন প্রিয়াঙ্কা। এদিন গঙ্গা-যাত্রা সফরের সূচনার প্রাক্কালে প্রয়াগরাজের বড়ে হনুমান মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। এরপর সেখান থেকে চলে যান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। বহু প্রতীক্ষার পর প্রয়াগরাজের মানাইয়া ঘাট থেকে গঙ্গা-যাত্রা শুরু করেছেন প্রিয়াঙ্কা।

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর তনয়া প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সাম্প্রতিক রাজনৈতিক সূচি প্রকাশ্যে এসেছে গত সপ্তাহেই। সেই দিন থেকেই প্রতীক্ষায় ছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। অবশেষে ১৮ মার্চ, সোমবার থেকে তিন দিনের ‘গঙ্গা-যাত্রা’-র শুভ সূচনা করলেন সোনিয়া-তনয়া। ১৮ মার্চ প্রয়াগরাজের মানাইয়া ঘাট থেকে স্টিমার বোটে করে গঙ্গা-যাত্রা শুরু করেছেন প্রিয়াঙ্কা। যাত্রাপথে বিভিন্ন ঘাটে থেমে, স্থানীয়দের সঙ্গে আলাপ করবেন তিনি। এরপর ২০ মার্চ তাঁর সফর শেষ হবে বারাণসীর অসি ঘাটে। গঙ্গাবক্ষে মোট ১৪০ কিলোমিটার সফর করবেন তিনি।

প্রসঙ্গত, কংগ্রেস হাইকমান্ড ইতিমধ্যেই দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে তাতে প্রিয়াঙ্কার নাম নেই। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা। রাজনৈতিক তুমুল জল্পনার মধ্যেই ১৮-২০ মার্চ পরপর তিন দিনের ‘গঙ্গা-যাত্রা’ করবেন সোনিয়া-তনয়া। কংগ্রেস সূত্রের খবর, গঙ্গা যাত্রাপথে বিভিন্ন ঘাটে থেমে, স্থানীয়দের সঙ্গে আলাপ করবেন প্রিয়াঙ্কা। এরপর ২০ মার্চ তাঁর সফর শেষ হবে বারাণসীর অসি ঘাটে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top