News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াল মাদ্রিদের জয় দিয়েই কোচিং কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু জিদান-র
Image

রিয়াল মাদ্রিদের জয় দিয়েই কোচিং কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু জিদান-র

মাদ্রিদ, ১৭ মার্চ (হি.স.) : জয় দিয়েই রিয়াল মাদ্রিদের কোচিং কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ফরাসি তারকা জিনেদিন জিদান। কামব্যাক ম্যাচে গুরু জিদানকে ২-০ গোলে জয় উপহার দিলেন তাঁর ছাত্ররা।


ঘরের মাঠে টানা চার ম্যাচে হার। আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। ফলস্বরূপ স্যান্তিয়াগো সোলারিকে সরিয়ে দিনকয়েক আগে জিদানকে ফের কোচ করে আনে লস ব্ল্যাঙ্কোস কর্তৃপক্ষ। আর কামব্যাক ম্যাচে জিদানকে জয় এনে দিলেন এমন দুই ফুটবলার, সোলারি জমানায় যারা ছিলেন ব্রাত্য। গ্যারেথ বেলকে রিজার্ভ ফুটবলার হিসেবে খেলালেও ইস্কোকে ভুলতে বসেছিল রিয়াল মাদ্রিদ অনুরাগীরা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর অবনমনের আওতায় থাকা সেল্টা ভিগোর বিরুদ্ধে শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধেই এল রিয়ালের জোড়া গোল। বার্নাব্যুতে এদিন ম্যাচের ৬২ মিনিটে ইস্কোর প্রথম গোলের পিছনে অবদান রাখেন মার্কো আসেনসিও। সোলারির জমানায় খুব কম সুযোগ পেয়েছিলেন এই স্প্যানিয়ার্ডও। আসেনসিওর থ্রু বল ধরে প্রথম গোলের ক্ষেত্রে ইস্কোর উদ্দেশ্যে ঠিকানা লেখা পাস বাড়ান বেঞ্জেমা। ম্যাচের ৭৭ মিনিটে দ্বিতীয় গোল পায় রিয়াল। বক্সের মধ্যে মার্সেলোর বাড়ানো ধরে স্কোরলাইন ২-০ করেন বেল। সেইসঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত করল লস ব্ল্যাঙ্কোসরা। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top